1. admin@odhikarkantho.com : admin :
সাতকানিয়ায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ - Home
  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সাতকানিয়ায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫

নিজস্ব প্রতিবেদক, অধিকার কণ্ঠ / ২৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ।

অভিযানে বাজালিয়ার জমজম হোটেলের মালিক হারুনুর রশিদকে ২০ হাজার টাকা, ফুলকলি বাজালিয়া শাখার মালিক মোহাম্মদ ইসমাঈলকে ১০ হাজার টাকা, শতরূপা স্টিলের মালিক দীপক বিশ্বাসকে ১০ হাজার টাকা, রাণী ফার্নিচার মার্টের মালিক বাসু কান্তি দাশকে ১০ হাজার টাকা এবং শাহ্ মজিদিয়া রশিদিয়া এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ তমজিদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কেঁওচিয়ার মাদারবাড়ির চিশতিয়া ফুডসের মালিক দ্বীন ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, অভিযানে বাজালিয়ার হলুদিয়া এলাকার রাজধানী বেকারি, ছদাহার রফিক চানাচুর ও মধুমেলা মিষ্টি মুড়ি এবং মাদারবাড়ির দয়াল বেকারি ও চিটাগাং বেকারি সিলগালা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ বলেন, জনস্বার্থে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/