চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ২০২৬সালের ২৮অক্টোবর রাজধানীর পল্টনে লগি বৈঠা ও বিভিন্ন অস্ত্র দিয়ে মানুষ হত্যার মাধ্যমে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদের সূচনা করেছিল তার সমাপ্তি ঘটেছিল ২০২৪ সালের ৫আগস্টের গণবিপ্লবের মাধ্যমে।

তিনি বলেন, আজকের এই সমাবেশ বিএনপি সরকারের বিরুদ্ধে নয়। সেদিন আওয়ামী লীগ যাদেরকে হত্যা করেছিল, তাদের মাঝে বিএনপির নেতা-কর্মীও ছিল। বিএনপির নৈতিক দায়িত্ব পল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা।

বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় সাতকানিয়া উপজেলার কেরানীহাটের হক টাওয়ার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে পল্টনে আওয়ামী লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর এসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, প্রচার সম্পাদক আকম ফরিদুল আলম, দক্ষিণ জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ ও ডাক্তার আব্দুল জলিল, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, চন্দনাইশ উপজেলা আমীর কুতুব উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া উপজেলা নায়েবে আমীর মাস্টার আব্দুচ চোবহান, সাতকানিয়া পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আযাদ, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, কেরানীহাট শহর শাখার সেক্রেটারি মাওলানা আবদুল মালেক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাভাপতি শাহাব উদ্দিন ও সেক্রেটারি জিল্লুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।