1. admin@odhikarkantho.com : admin :
বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার - Home
  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি / ৪০ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছনুয়া ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ও বিভিন্ন নাশকতা মামলার আসামি জয়নাল আবেদীন মানিক (২৪) কে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জয়নাল আবেদিন মানিকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ সর্বমোট সাতটি মামলা রয়েছে। দীর্ঘ কয়েক মাস ধরে নিয়মিত বাঁশখালীর বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছিলেন মানিক। গ্রেফতার এড়াতে একাধিক জায়গায় আত্মগোপনে থাকার পরও পুলিশের জালে ধরা পড়েন মানিক।

বাঁশখালী থানার (ওসি) রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাত মামলার আসামি ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন মানিককে গ্রেফতার করে পুলিশের একটি টিম।আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। বাঁশখালী থানা পুলিশ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান চলমান রাখবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/