1. admin@odhikarkantho.com : admin :
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সাতকানিয়ায় পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের মতবিনিময়

নুরুন আমিন / ৫৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় ২৮অক্টোবর পল্টন ট্রাজেডি পালন উপলক্ষে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী সহ বিশিষ্টজনের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা।

সোমবার (২৬ অক্টোবর) বাদে মাগরিব জামায়াতে ইসলামী কেরানিহাট শহর শাখা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা এসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কেরানীহাট শহর শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল মালেকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার প্রচার সম্পাদক আ খ ম ফরিদুল আলম, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা শাখা আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি মোরশেদুল আলম, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, সদস্য আবদুল্লাহ আল নোমান সুমন, কেরানীহাট মা শিশু জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুর রহমান, সাংবাদিক শহিদুল ইসলাম বাবর, আফজালী রহমান, নুরুল ইসলাম সবুজ
নুরুল ইসলাম, জাহেদুল ইসলাম, মুহাম্মদ জোবাইর বিন জিহাদী, ইকবাল হোসাইন, ফরিদ উদ্দিন, মোরশেদুল আলম চৌধুরী, আব্দুল আজিজ, আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ ইউচুফ, জিয়াবুল হক রানা, খোরশেদ আলম, কেরানীহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি নাজিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেরানিহাট শহর শাখার সহ-সভাপতি মাহমুদুল হক ও জামায়াত নেতা মোহাম্মদ আলী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আনোয়ারুল আলম চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় পল্টনের ২৮অক্টোবর ট্রাজেডি। এদিন পিটিয়ে মানুষ হত্যা করে সে লাশের উপর নৃত্য করে মানুষরূপী হায়েনাদের পৈশাচিক উল্লাস বিশ্ব-বিবেককে হতবাক করেছে।

তিনি বলেন, দীর্ঘ ২০বছর পেরিয়ে গেলেও এ হত্যাযজ্ঞে জড়িতদের বিচার হয়নি। তাদের বিচারের দাবিতে এখনো শান্তিকামী জনতাকে রাজপথে দাঁড়াতে হয়। একটি গণতান্ত্রিক রাস্ট্র ব্যবস্হায় এটা দুঃখ এবং লজ্জাজনক বিষয়।

তিনি পল্টন ট্রাজেডির সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, পল্টন ট্রাজেডি উপলক্ষে ২৮অক্টোবর ২০২৬ইং বুধবার বিকাল সাড়ে ৩টায় কেরানীহাটে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় এসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।


এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/