1. admin@odhikarkantho.com : admin :
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

সাতকানিয়ায় শিক্ষার্থীবাহি বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি / ৪১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় মাদ্রাসাশিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় দুইজনের মৃত্যু ও আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে কেরানীহাটের উত্তর পাশে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িশ্চং এলাকার বাসিন্দা সোহানা (৪৫) ও ইসরাফিল (৫৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার ভোররাতে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে একটি বাস গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল। বাসটি কেরানীহাটের নবনির্মিত রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে অংশ নেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, ভোররাতে চারপাশ যখন নিস্তব্ধ, তখন হঠাৎ প্রচণ্ড শব্দ শুনতে পান তিনি। ঘটনাস্থলে গিয়ে দেখেন, দুর্ঘটনাকবলিত বাসটি দুমড়েমুচড়ে গেছে। ভেতরে আটকে থাকা যাত্রীরা বাঁচার আকুতি জানাচ্ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের বাস থেকে বের করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, পুলিশ বর্তমানে হাসপাতালগুলোতে অবস্থান করে আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছে। পাশাপাশি নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/