1. admin@odhikarkantho.com : admin :
জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই - Home
  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

বিনোদন ডেস্ক, অধিকার কণ্ঠ / ৩৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। বগুড়ার একটি শুটিং স্পটে তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা সোহেল খান।

পারিবারিক সূত্রে জানা যায়, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে গত ১৯ নভেম্বর থেকে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। কাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়।

শুটিং ইউনিটের সদস্যরা জানান, আজ মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

সোহেল খানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ায় মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে দেশের বিনোদন জগতে।


এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/