1. admin@odhikarkantho.com : admin :
সাতকানিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গফুর গ্রেপ্তার - Home
  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সাতকানিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গফুর গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি / ৪৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি মো. আবদুল গফুর (৫০)কে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) সকালে সাতকানিয়া পৌর সদরের আদালত সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুল গফুর গ্রেপ্তার এড়াতে দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে থানা-পুলিশের একটি সূত্র। গ্রেপ্তার আবদুল গফুর সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আবদুল গফুরের বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছাড়াও দলীয় পদ-পদবি ব্যাবহার করে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে তার কাছে সাতকানিয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিরা এক প্রকার জিম্মি হয়েই ছিল। কাঠ ব্যবসার আড়ালে সরকারী সংরক্ষিত বনাঞ্চলের গাছ পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি আবদুল গফুর। রবিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/