1. admin@odhikarkantho.com : admin :
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম জেলা দক্ষিণ ও সাতকানিয়া উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফুলবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান যুদ্ধের অবসান ঘটাতে হলে সম্মানের ভাষায় কথা বলতে হবে : ইরান জামায়াত নেতার এনসিপিতে যোগদান টুঙ্গিপাড়ায় এএসপি’র গাড়িতে আগুন, যুবদল ও এমপি’র কার্যালয় ভাঙচুর মিরসরাইয়ে সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতকানিয়ায় শিক্ষার্থীবাহি বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫ নিজের ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন ২৪ ঘণ্টায় হামে গেল আরও ৭ প্রাণ

চট্টগ্রাম জেলা দক্ষিণ ও সাতকানিয়া উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, অধিকার কণ্ঠ / ৬১ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মাহফুজুর রহমানের বাড়িতে সঙ্ঘবদ্ধ ডাকাতি, কুপিয়ে মারাত্মক ভাবে জখম, ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ডাকাত চক্র অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে।

এক পর্যায়ে মেম্বার মাহফুজুর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা ও লুন্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়ে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম জেলা দক্ষিণ আমীর আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারি তারেক হোসাইন।

গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে সাতকানিয়ায় আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। মানুষের জান ও মাল প্রতিনিয়ত হুমকির মুখে। একজন নির্বাচিত জনপ্রতিনিধির বাড়িতে ডাকাতি, লুটপাট ও কুপিয়ে মারাত্মক ভাবে জখম করার ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার সাক্ষ্য দেয়।

নেতৃবৃন্দ ইউপি সদস্য মাহফুজুর রহমানের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা, লুন্ঠিত মালামাল উদ্ধারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/