1. admin@odhikarkantho.com : admin :
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম জেলা দক্ষিণ ও সাতকানিয়া উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফুলবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান যুদ্ধের অবসান ঘটাতে হলে সম্মানের ভাষায় কথা বলতে হবে : ইরান জামায়াত নেতার এনসিপিতে যোগদান টুঙ্গিপাড়ায় এএসপি’র গাড়িতে আগুন, যুবদল ও এমপি’র কার্যালয় ভাঙচুর মিরসরাইয়ে সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতকানিয়ায় শিক্ষার্থীবাহি বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫ নিজের ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন ২৪ ঘণ্টায় হামে গেল আরও ৭ প্রাণ

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি / ২৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) পুবালী ব্যাংক পিএলসি বারইয়ারহাট শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরের ছাপা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক পিএলসি বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হুসাইন মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের করেরহাট উপশাখার ব্যবস্থাপক আহমদুল্লাহ ও জোরারগঞ্জ উপশাখার ব্যবস্থাপক আজিজুল হক। এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা রাজীব দে, হিমেল দাশ ও শাকিল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া জরুরি। এ ক্ষেত্রে স্কুল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি করতে পারে।

এ সময় শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তা, ব্যাংক হিসাব পরিচালনার নিয়ম এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি পুবালী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া, সুযোগ-সুবিধা ও বিভিন্ন দিক তুলে ধরা হয়। ব্যাংকের কর্মকর্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে তাদের কৌতূহল দূর করেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/