1. admin@odhikarkantho.com : admin :
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম জেলা দক্ষিণ ও সাতকানিয়া উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফুলবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান যুদ্ধের অবসান ঘটাতে হলে সম্মানের ভাষায় কথা বলতে হবে : ইরান জামায়াত নেতার এনসিপিতে যোগদান টুঙ্গিপাড়ায় এএসপি’র গাড়িতে আগুন, যুবদল ও এমপি’র কার্যালয় ভাঙচুর মিরসরাইয়ে সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতকানিয়ায় শিক্ষার্থীবাহি বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫ নিজের ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন ২৪ ঘণ্টায় হামে গেল আরও ৭ প্রাণ

যুদ্ধের অবসান ঘটাতে হলে সম্মানের ভাষায় কথা বলতে হবে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক, অধিকার কণ্ঠ / ২৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সামরিক পদক্ষেপ কিংবা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটানো সম্ভব নয় বলে মন্তব্য করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এ যুদ্ধের অবসান ঘটাতে হলে সম্মানের ভাষায় কথা বলতে হবে। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আরাগচি বলেন, দুই দিনের পরিকল্পনায় উল্লেখ করা ইরানের দাবি ও শর্তগুলো মেনে নিতে হবে। এসব শর্ত এখনো আলোচনার টেবিলে রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক আগেই বুঝতে পারা উচিত ছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি এবং ভবিষ্যতেও পারবেন না।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের পরাজয়ের প্রসঙ্গ টেনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধিতা করছেন এবং ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্রকে বারবার যুদ্ধে জড়াতে চান না, এ কথা দেশটির জনগণের কাছ থেকে ট্রাম্পের শোনার প্রয়োজন ছিল না।
নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের নীতির প্রসঙ্গে আরাগচি বলেন, ভুল পথে এগোচ্ছেন; এ উপলব্ধি করতে ট্রাম্পের খুব বেশি সময় লাগবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/