1. admin@odhikarkantho.com : admin :
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম জেলা দক্ষিণ ও সাতকানিয়া উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফুলবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান যুদ্ধের অবসান ঘটাতে হলে সম্মানের ভাষায় কথা বলতে হবে : ইরান জামায়াত নেতার এনসিপিতে যোগদান টুঙ্গিপাড়ায় এএসপি’র গাড়িতে আগুন, যুবদল ও এমপি’র কার্যালয় ভাঙচুর মিরসরাইয়ে সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতকানিয়ায় শিক্ষার্থীবাহি বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫ নিজের ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন ২৪ ঘণ্টায় হামে গেল আরও ৭ প্রাণ

টুঙ্গিপাড়ায় এএসপি’র গাড়িতে আগুন, যুবদল ও এমপি’র কার্যালয় ভাঙচুর

গোপালগঞ্জ প্রতিনিধি / ৩৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জ-পাটগাতী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের একটি গাড়িতেও অগ্নিসংযোগ করে তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকেই উত্তপ্ত হতে থাকে টুঙ্গিপাড়ার পাটগাতী স্ট্যান্ড এলাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কটিতে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিরোধ গড়ে তোলেন এবং সড়ক অবরোধ করেন। একপর্যায়ে তারা পাটগাতীস্থ উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালায়।

এদিকে সহিংসতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টুঙ্গিপাড়া থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর করা হয় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর কার্যালয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

টুঙ্গীপাড়া থানার ওসি আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত পুলিশ সুপারের (এডিশনাল এসপি) গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/