1. admin@odhikarkantho.com : admin :
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম জেলা দক্ষিণ ও সাতকানিয়া উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফুলবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান যুদ্ধের অবসান ঘটাতে হলে সম্মানের ভাষায় কথা বলতে হবে : ইরান জামায়াত নেতার এনসিপিতে যোগদান টুঙ্গিপাড়ায় এএসপি’র গাড়িতে আগুন, যুবদল ও এমপি’র কার্যালয় ভাঙচুর মিরসরাইয়ে সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতকানিয়ায় শিক্ষার্থীবাহি বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫ নিজের ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন ২৪ ঘণ্টায় হামে গেল আরও ৭ প্রাণ

ফুলবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চন্দ্রখানা বুদারবান্নী গ্রামের মাসুদ পোদ্দারের ছেলে ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুল পোদ্দার আপন(২২) এবং পূর্ব পানিমাছকুটি গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মোহন্তের ছেলে একই ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জয়ন্ত কুমার মোহন্ত (৩০)।

জানা গেছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় গত ১২ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/