ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক মোঃ সায়েব আলীকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলা নাগরিক পার্টির আয়োজনে মোগড়া ইউনিয়নের দরুন এলাকায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোঃ আতাউল্লাহ।
প্রধান অতিথির বক্তৃতায় আতাউল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন, এনসিপি নেতা সায়েব আলী কখনও আওয়ামী লীগের রাজনীতি করেননি। তিনি মিথ্যা মামলার শিকার হয়েছে। তিনি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তার জনপ্রিয়তা দেখে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। অবিলম্বে সায়েব আলীর মুক্তির দাবী করছি।
এসময় আরও বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপি যুগ্ন সদস্য সচিব মামুন শরীফ বাতেন, আখাউড়া উপজেলা এনসিপি সদস্য সচিব সাগর মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো: রোবায়েদ খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসিফ নেওয়াজ, মান্না মালদার, সায়েব আলীর মেয়ে রুমা আক্তার, সুমা আক্তার।
উল্লেখ্য, আখাউড়া থানার একটি বিস্ফোরক আইনের মামলা এজাহারভূক্ত আসামী এনসিপি নেতা সায়েব আলীকে গত রোববার রাতে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।