1. admin@odhikarkantho.com : admin :
হাটহাজারীতে দুই বাইকের সংঘর্ষে প্রাণ হারালেন দুই ভাই - Home
  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে দুই বাইকের সংঘর্ষে প্রাণ হারালেন দুই ভাই সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ নেত্রকোণায় ছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের মৃত্যুদণ্ড চট্টগ্রাম জেলা দক্ষিণ ও সাতকানিয়া উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফুলবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান যুদ্ধের অবসান ঘটাতে হলে সম্মানের ভাষায় কথা বলতে হবে : ইরান জামায়াত নেতার এনসিপিতে যোগদান টুঙ্গিপাড়ায় এএসপি’র গাড়িতে আগুন, যুবদল ও এমপি’র কার্যালয় ভাঙচুর মিরসরাইয়ে সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাটহাজারীতে দুই বাইকের সংঘর্ষে প্রাণ হারালেন দুই ভাই

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি / ৩২ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাই প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের হায়দার আলি সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। এই ঘটনায় হাটহাজারীর বাসিন্দা ফাহিম (১৯) নামে অপর মোটরসাইকেলের এক যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে দুই ভাই ফরহাদাবাদের বাড়ি থেকে মোটরসাইকেলে করে হাটহাজারী সদরের দিকে আসছিলেন। চারিয়া মুছার দোকান এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের অন্তত পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইরাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সানজিদা তাবাসসুম তুষারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনায় তুষার ঘটনাস্থলেই প্রাণ হারান এবং চমেক হাসপাতালে নেওয়ার পথে তার ভাই ইরাতের মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাটহাজারীর বাসিন্দা ফাহিম (১৯) নামে অপর মোটরসাইকেলের এক যাত্রী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/